সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১১ বছরে ভারত সীমান্তে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার

১১ বছরে ভারত সীমান্তে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল-ভুটানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই আটক করা হয়েছে ২১ হাজারের বেশি মানুষকে।

ভারতের পার্লামেন্ট লোকসভায় দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান। খবর এনডিটিভির।

লোকসভায় উপস্থাপিত তথ্যে দেখা গেছে, ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকের সংখ্যা সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে রয়েছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল–ভুটান সীমান্ত। তবে ২০১৪ সালের পর থেকে ভারত–চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

একই সময়কালে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল–ভুটান সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারী আটক করা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়কালে এসব সীমান্তে আরও ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।

 

তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়েছে। এরপর ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।