মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বারান্দার গাছে বৃষ্টির দিনে পানি দেওয়ার প্রয়োজন আছে কি?

বারান্দার গাছে বৃষ্টির দিনে পানি দেওয়ার প্রয়োজন আছে কি?

এই মেঘলা মৌসুমে যখন-তখন বৃষ্টির কারণে বারান্দার গাছগুলো স্বাভাবিকভাবেই পানি পাচ্ছে। সে ক্ষেত্রে গাছগুলোয় আবারও পানি দেওয়ার প্রয়োজন আছে কি? অতিরিক্ত পানি পেয়ে গাছগুলো মরে যাবে না তো? বর্ষাকালে বারান্দার গাছগুলো সুন্দর ও সতেজ রাখা নিয়ে রয়েছে এমন নানা প্রশ্ন। সেগুলোর উত্তর দিয়েছেন ব্র্যাক নার্সারির অ্যাসোসিয়েট কর্মকর্তা সোহানুর রহমান।


বৃষ্টি হলেও কি গাছে পানি দিতে হবে?
যেদিন বৃষ্টি হয়েছে, সেদিন বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন নেই। বৃষ্টির পানিতে টবের মাটি ভেজা থাকলে আর অতিরিক্ত পানি দেওয়া উচিত নয়। 

খুব বেশি বৃষ্টি হলে কি বারান্দার গাছ ঘরের ভেতর নিয়ে আসা উচিত?
হ্যাঁ, অনবরত বৃষ্টি হলে বারান্দার গাছ ঘরের ভেতরে এনে রাখলে ভালো হয়। তবে তা সম্ভব না হলে বৃষ্টির পর গাছের টবে জমে থাকা অতিরিক্ত পানি ফেলে দিতে হবে। না হলে গাছের শিকড় পচতে শুরু করবে এবং গাছ মরে যাবে।


বর্ষায় বারান্দার গাছে অতিরিক্ত সার বা কীটনাশক দেওয়ার প্রয়োজন আছে কি?
না, বর্ষাকালে বারান্দার গাছের অতিরিক্ত কোনো সার দেওয়ার তেমন দরকার নেই। তবে মাঝেমধ্যে প্রয়োজন বুঝে মাটিতে সাধারণ প্রাকৃতিক কিংবা রাসায়নিক সার দিতে হবে। আর শুধু বর্ষায় নয়, যেকোনো মৌসুমেই যদি গাছে ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়, তাহলে কীটনাশক ব্যবহার করা যাবে


অতিবৃষ্টিতে টবের মাটি নরম হয়ে নিচে নেমে গেলে কি নতুন মাটি কিংবা পাথর দিতে হবে?
গাছে ফুল, ফল কিংবা নতুন পাতা ধরা বন্ধ হয়ে গিয়েছে, অথবা পাতায় দেখা দিয়েছে বাদামি ছোপ—অনেক সময় মাটির গুণাগুণ নষ্ট হয়ে গেলে এমনটি ঘটে। সে ক্ষেত্রে গাছের মাটি বদলে দিতে হবে। এ ছাড়া নতুন মাটির প্রয়োজন নেই। গাছের মাটির ওপর পাথর থাকলে মাটি ভেজা নাকি শুকনা, বোঝা যায় না। তাই গাছের টবে পাথর দেখতে সুন্দর লাগলেও তা গাছের জন্য ভালো নয়। 

বর্ষায় ক্যাকটাসজাতীয় গাছের যত্ন কীভাবে করতে হবে? কোথায় রাখতে হবে? 
ক্যাকটাসজাতীয় গাছ সাধারণত ইনডোর বা ঘরের ভেতর, অর্থাৎ ছায়ায় রাখার মতো গাছ। খুব অল্প পানি দিয়ে এ ধরনের গাছ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আর বেশি পানিতে এ গাছ পচতে শুরু করে। তাই বর্ষাকালে ক্যকটাসজাতীয় গাছ বারান্দায় না রেখে ঘরের ভেতর রাখা ভালো।