সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে জামায়াতের গণসংযোগ, জ্বালানি তেলের দাম কমানোর দাবি

চারঘাটে জামায়াতের গণসংযোগ, জ্বালানি তেলের দাম কমানোর দাবি

মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:


 

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
 

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এজারুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনারুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
 

গণসংযোগকালে অধ্যক্ষ মো. নাজমুল হক জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দাম কমানোর দাবি জানান। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে।
 

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দলীয়করণ বন্ধ করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।
 

অধ্যক্ষ নাজমুল হক বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।