বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সারা দেশের সঙ্গে সমন্বয়ে খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সারা দেশের সঙ্গে সমন্বয়ে খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, হাম ও রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, জেলায় ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থায়ী টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক মিলিয়ে মোট ১,৫১৯টি কেন্দ্রে ৭৯ হাজার ৪৩২ জন শিশুকে বিনামূল্যে এমআর (Measles-Rubella) টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুবায়েদ, পরিবার পরিকল্পনা উপপরিচালক ফারুক আবদুল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. উৎপল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেডিকেল অফিসার ডা. আব্দুস সালামসহ জেলা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।