সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

ঢাকা প্রেস নিউজ

 

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তবুও, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
 

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন। ফিলিপ্পো গ্র্যান্ডি বুধবার বাংলাদেশে চার দিনের সফরে আসেন।
 

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিয়ে আলোচনা করেছেন এবং অত্যন্ত জটিল এই পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে আলাপ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকালীন চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে তিনি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
 

তিনি বলেন, মিয়ানমারে সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে সব সময় গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
 

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সেখানে চলমান বহু সংঘাতের মধ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল। তবুও, আমাদের অবশ্যই একটি সমাধানের দিকে মনোনিবেশ করতে হবে।
 

এছাড়া, বাংলাদেশ সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে একটি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে। এ সম্মেলনকে সমর্থন জানানোর কথা নিশ্চিত করেন ফিলিপ্পো গ্র্যান্ডি।