সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়া আমিরুল আউলিয়া দাখিল মাদরাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

পটিয়া আমিরুল আউলিয়া দাখিল মাদরাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পটিয়া আমিরুল আউলিয়া সুন্নীয়া দাখিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা মোহাম্মদ মেহরাজুল আলম আমিরী। এতে বক্তব্য দেন মাদরাসার সুপার মোহাম্মদ আবুল মোকাররম, এস.এম. আরিফুজ্জামান আমিরী, মুহাম্মদ জিয়াউল হোসাইন আমিরী, হাজী আবুল কালাম, মুন্নী আক্তার এবং বিদায়ী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদী।
 

অনুষ্ঠানে মাদরাসার সব শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

সভাপতির বক্তব্যে শাহজাদা মোহাম্মদ মেহরাজুল আলম আমিরী বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে একটি সুশিক্ষিত, আধুনিক ও উন্নত জাতি গঠনের পথ আরও সুগম হবে। তিনি শিক্ষকদের দায়িত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
 

আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সব শিক্ষক-শিক্ষিকার কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাদরাসার গুণী ও সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।