সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রমজানে অফিস সময়সূচি: ৯টা থেকে সাড়ে ৩টা

রমজানে অফিস সময়সূচি: ৯টা থেকে সাড়ে ৩টা

ঢাকা প্রেস নিউজ

 

পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
 

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন অফিস সময়সূচির ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, সেহেরি ও ইফতারের সময়ের কথা বিবেচনায় রেখে সরকার, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এই সময়সূচি কার্যকর হবে। এছাড়া জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে।
 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে।
 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন আদালতগুলোর অফিস সময়সূচি আলাদাভাবে নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।
 

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২ বা ৩ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।