সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৫:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদসহ প্রায় ১৩লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদসহ প্রায় ১৩লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ-



মঙ্গলবার ৩ই মার্চ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, বাঁকাল চেকপোষ্ট, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে ৩৩ বিজিবি। 


 

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদসহ প্রায় ১৩লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ 


 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩-৭-এস আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে। 
 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪ ৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৪,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বাঁকাল চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট এর ব্রিজ নামক স্থান হতে ৩২,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস ও তালা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২-৩ এস এর আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশাস নামক স্থান হতে ৩৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২-৬-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দায়িত্বাধীন কামারবাড়ি আমবাগান নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩-৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ারী ও কুটিবাড়ী নামক স্থান হতে ৪,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও ঔষধ আটক করে। এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩-৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ালী ভারতীয় ঔষধ আটক করে। 
 

সর্বমোট বারো লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
 

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।