শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নীলফামারীতে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১

নীলফামারীতে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১

নীলফামারী প্রতিনিধিঃ-


 

নীলফামারীর উত্তরা ইপিজেডে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক নিহত হয়েছেন।
 

নিহত শ্রমিকের নাম হাবিব ইসলাম (৩২)। তিনি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাটের দুলাল হোসেনের ছেলে।
 

সংঘর্ষের সূত্রপাত শ্রমিকদের আন্দোলন থেকে। উত্তরা ইপিজেডের এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দুইদিন ধরে আন্দোলন চলছিল। সোমবার রাতে কোম্পানির পক্ষ থেকে হঠাৎ করে বন্ধের নোটিশ দেওয়ার পর মঙ্গলবার সকালে হাজার হাজার শ্রমিক মূল দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
 

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হাবিব ইসলাম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হন এবং নীলফামারী-সৈয়দপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানিয়েছেন, ‘মৃত অবস্থায় হাবিবকে হাসপাতালে আনা হয়। তার বুকে সামান্য ক্ষত ছিল। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়। এছাড়া আহত অবস্থায় আরও ৮ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।’
 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘আমরা এখনও সড়কে অবস্থান করছি। লোকমুখে একজন মারা যাওয়ার খবর শুনছি, তবে কেউ মারা গেছেন কি না, তা সঠিকভাবে জানা যায়নি।’