মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গিয়াস কাদের ও গোলাম আকবরকে শোকজ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গিয়াস কাদের ও গোলাম আকবরকে শোকজ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শোকজ করা হয়েছে। বুধবার তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বলে বিএনপির দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তিনি তখন লিখিতভাবে জবাব দিলেও দল তার জবাবে অসন্তোষ প্রকাশ করে সতর্ক করে দেয়।
 

উল্লেখ্য, গিয়াস কাদের চৌধুরী জাতীয় নেতা ফজলুল কাদের চৌধুরীর সন্তান এবং বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির রাজনীতিতে গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্য দ্বন্দ্ব চলে আসছে।