শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুর্ঘটনায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী উৎস চাকমা, মানবিক সহায়তার আকুতি

দুর্ঘটনায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী উৎস চাকমা, মানবিক সহায়তার আকুতি

একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন–সংগ্রামে লড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী উৎস চাকমা। গত ২৯ তারিখ ২০২৫ সালে ঘটে যাওয়া দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর কিছুটা উপরের অংশে ফিমার হাড় মারাত্মকভাবে ভেঙে যায়। চিকিৎসকদের মতে, এটি একটি জটিল ওপেন বোন ফ্র্যাকচার, যা দ্রুত ও ব্যয়বহুল চিকিৎসা ছাড়া সেরে ওঠা কঠিন।

বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিনই বাড়ছে চিকিৎসা ব্যয়। পূর্ণাঙ্গ চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় এক লক্ষ টাকারও বেশি অর্থ, যা একজন সাধারণ পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

অসহায় অবস্থায় উৎস চাকমার পরিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক জুম্ম শিক্ষার্থীরা এবং শুভাকাঙ্ক্ষীরা মানবিক মানুষের সহানুভূতির আশায় এগিয়ে এসেছেন। একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন অর্থের অভাবে থমকে না যায়—এই প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুকদের অনুরোধ করা হচ্ছে, অর্থ পাঠানোর আগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য।

যোগাযোগ:
উজ্জ্বল তঞ্চঙ্গ্যা
চতুর্থ বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৬০৮৬০১৫৯৫ (বিকাশ/নগদ)

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ: ০১৫৩৭৪৯৯২৩৩ (উৎস চাকমা)
ব্যাংক হিসাব: ২০৫০২০১৬৭০০২০৩৪১১
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

একটু সহানুভূতি, একটু সহযোগিতাই পারে একটি তরুণ জীবনের স্বপ্ন আবার দাঁড়িয়ে যাওয়ার শক্তি হয়ে উঠতে। মানবতার টানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।