শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। আগুনে এলাকাটি মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন জানান, খবর পেয়ে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। “আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি,” তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন।
 

প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি ভয়াবহ হওয়ায় ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, পেছনের ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গোডাউনটি প্রায় ১৮-২০ বছর পুরানো।