বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইতালিতে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক ঘরবাড়ি হারা

ইতালিতে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক ঘরবাড়ি হারা

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহররের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে।


আরও বৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবহাওয়ার লাল সতর্কতা রোববার পর্যন্ত বাড়িয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার বলেছেন, ইতালির জরুরি অবস্থা মোকাবিলায় তিনি জাপানের জি ৭ শীর্ষ সম্মেলন থেকে চলে যাচ্ছেন।

সাংবাদিকদের তিনি বলেন, জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না। রোববার তার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।


এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘণ্টায় ছয়মাসের সমান বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারনে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে।

এসব সড়ক মেরামতে কয়েকমাস বা বছরও লেগে যেতে পারে বলে বলোগনার মেয়র মাত্তিও লিপোর উল্লেখ করেন।