রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৬:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

মাদারগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা 

মাদারগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা 

জেলা প্রতিনিধি (জামালপুর):-

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ৭নং সিধুলী ইউনিয়নের বীর লোটাবর গ্রামে ৭ বছর বয়সী শিশু তোয়া মনি কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার জালাল কুলির ছেলে শাহীন কুলির বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানা যায়, তোয়া মনি ও তার সঙ্গী মরিয়ম রাস্তায় খেলাধুলা করেতে গেলে শাহীন কুলি দুই জনকেই কার্টুন ও বিভিন্ন প্রলোভনে তার বসত ঘরে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকে। বসত ঘরে নিয়ে যাওয়া সময় মরিয়ম তার হাতে কামড় দেয় এবং সেখান থেকে চলে আসে। একজন চলে আসলেও তোয়া মনিকে ধরে তার নিজগৃহে নিয়ে যায় ধর্ষণের চেষ্টা করে। ২৯ আগস্ট শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর সূত্রে জানা যায় এই রকম ন্যাক্কারজনক ঘটনা  সাথে সে আগেও সম্পৃক্ত ছিল তার বিরুদ্ধে মামলাও আছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন  ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।