মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওজন কমবে সঠিকভাবে ঘুমালে

ওজন কমবে সঠিকভাবে ঘুমালে

আপনি কি জানেন ঘুমিয়েও ওজন কমানো সম্ভব? ব্যাপারটা মোটেও এমন নয় যে ঘুমালেই ওজন কমে যাবে। ঘুমের আগে কিছু অভ্যাস গড়ে নিলে ওজন কমানোর প্রাকৃতিক সুফল মিলবে। আপনি ঘুমিয়ে গেলেও আপনার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কার্যকরী থাকে। অর্থাৎ দেহের শক্তিক্ষয় ঘুমেও হয়৷ এ সময় কিছু ক্যালরিও খরচ হয়। তাই ওজন কমানোর ক্ষেত্রে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। 

উলটো ঘুম ঠিকঠাক না হলে শরীরে ওজন বাড়ে। কারণ ঘুম না হলে স্ট্রেস হরমোন কর্টিসল ক্ষরণ হয়৷ এতে হজমের সমস্যা ও বিপাকে সমস্যা হয়। ফলে রাতে আজেবাজে খাবার গ্রহণের মাত্রা বাড়ে ও রক্তে গ্লুকোজের মাত্রা চড়তে শুরু করে। এতে ওজন বাড়বে স্বাভাবিক। 


ঘুমের মধ্যেও ক্যালরি কিভাবে ঝরানো সম্ভব?

*সকালের বদলে সন্ধ্যাবেলা ওয়েইট ট্রেইনিং করুন। দেহে শর্করার মাত্রা রাতে বেশি ওঠা নামা করে থাকে। এমনকি দেহে বিপাকের হারও শরীরচর্চার ১৬ ঘণ্টা পর কার্যকর থাকে। এতে সারারাত হজম চলতে থাকলে ক্যালরি ঝরবে।
*এক্সারসাইজ করেই ঠান্ডা পানিতে গোসল সেরে নিন। এতে দেহের ল্যাকটিক এসিড বের হতে শুরু করবে।
*আমাদের দেহে ব্রাউন ফ্যাট এমনিতেই কম। একে সক্রিয় করতে পারলেই দেহে বিপাক প্রক্রিয়া বাড়বে৷ মাত্র ৩০ সেকেন্ডের মতো ঠান্ডা পানিতে গোসল করতে পারলেই ব্রাউন ফ্যাট কার্যকরী হবে৷ এতে ক্যালরি ঝরবে।
*দিনে গ্রিন টি পান করুন। এমনকি রাতে ঘুমোবার এক ঘণ্টা আগে গ্রিন টি পান করুন। এতে দেহের ক্যালরি ঝরবে।