বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৬:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের প্রাণহানি

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের প্রাণহানি

ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকা (হাউসবোট) ডুবে ২০ জনের প্রাণহানি ঘটেছে। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি।

রোববার (৭ মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে এই ঘটনা ঘটে। এসময় নৌকায় আরোহী ছিলেন প্রায় ৩০ জন।


কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন মারা গেছে। তিনি পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানে সমন্বয় করছেন।

পিটিআইকে ক্রীড়ামন্ত্রী বলেন, নৌকার নিচে আরও লোকজন আটকে থাকতে পারে। তাদের বের করে আনতে হবে। নৌকাটি উল্টে গেছে। তবে কী কারণে ঘটেছে, এখনও জানা যায়নি। পুলিশ এটি তদন্ত করবে।


পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।