মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চুল পড়া রোধে যে খাবার নিয়ম করে খাবেন

চুল পড়া রোধে যে খাবার নিয়ম করে খাবেন

চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতেই থাকে। কিন্তু বিশ্লেষণে যে চুল পড়ার মাত্রা আরও বাড়তে থাকে এদিকে কার কজনের নজর থাকে। ওষুধ, ঘরোয়া পথ্য, ট্রিটমেন্ট করেও চুল পড়া না কমার অন্যতম কারণ শরীরের ভেতরে পর্যাপ্ত পুষ্টির অভাব। চুলকে ভেতর থেকে পুষ্টি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে চলুন জেনে নিই কোন কোন খাবার নিয়ম করে খেতে হবে: 

আমলকি
চুলের গোড়া মজবুত করতে বেশ ভালো কাজ করে আমলকি। ভিটামিন সি সমৃদ্ধ ও কলোজেন নিঃসৃত করতে সহায়তা করে। আমলকির রস চুলের ঔজ্জ্বল্য যেমন বাড়ায় তেমনই এটি মজবুতও করে। 

কারি পাতা
এটি বেশ সহায়ক চুল ঝরে পড়া রোধ করতে। কারি পাতা অ্যান্টি অক্সিডেন্ট এবং নিউট্রিশন যুক্ত, যার থেকে চুলের স্ক্যাল্পের তৈলাক্ত ভাব কমে যায়। এর প্রভাবে চুল সুন্দর ও ঘন হতে থাকে।

ডাল ও মটর শস্য
এটি যেমন পুষ্টিকর তেমনই চুলের পক্ষেও কার্যকরী। ফলিক অ্যাসিড, প্রোটিন ও জিঙ্ক যুক্ত। চুলের কোষের রক্ষা করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এর প্রভাবে চুল হবে উজ্জ্বল এবং শাইন দেবে।