রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করলেন প্রধান উপদেষ্টা

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করলেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা চেয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আপনার আশীর্বাদ চাই, বিশেষত অপতথ্যের বিরুদ্ধে, যা আমাদের সমাজকে ধ্বংস করছে।”
 

তিনি আরও বলেন, “মানুষ কঠোর পরিশ্রম করে স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে, কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়িয়ে সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের এই অপতথ্যের বিপরীতে রক্ষা করুন, বাকিটা আমরা সামলাতে পারব।”

 

জাতীয় ঐক্য প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীদের গড়ে তোলা ঐক্য দেশের সকল স্তরের জনগণের মধ্যে অভূতপূর্ব সংহতি সৃষ্টি করেছে। তিনি বলেন, “যদিও বিভিন্ন বিষয়ে জনগণের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে একটি বিষয়ে সবাই একমত—আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”
 

গত বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের ছিল কেবল আত্মত্যাগের শক্তি।” তিনি আরও বলেন, শিক্ষার্থীরা স্বাধীনতা, আত্মপরিচয় এবং নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। “এই চেতনাই আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি,” যোগ করেন তিনি।

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, “এই সফর আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে রয়েছি, কিন্তু আপনার আগমনে মনে হচ্ছে আমাদের ঈদ আগেভাগেই চলে এসেছে।”
 

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বক্তব্য রাখেন, যেখানে তিনি বাংলাদেশের উন্নয়ন ও সংহতির প্রশংসা করেন।