শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫০:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

জহির ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর সবুজবাগ থানার বাসাবো ১৭ নম্বর গলিতে বসবাস করতেন।
 

নিহতের ছেলে রাকিব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বিকেল পৌনে পাঁচটায় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

রাকিব আরও জানান, তাঁর বাবা অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে আইল্যান্ডে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে সঙ্গে থাকা আইডি কার্ডের ফোন নম্বরে যোগাযোগ করে পরিবারের কাছে খবর দেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জহির ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।