মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন: নাহিদ ইসলাম

নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন: নাহিদ ইসলাম

নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "পুরোনো সংবিধান ও শাসন কাঠামো বজায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।"
 

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 

নাহিদ ইসলাম আরও জানান, তাদের দল জুলাই মাসে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে চায়। তিনি বলেন, "বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে।"
 

এসময় এনসিপির আহ্বায়ক বলেন, "সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় আমাদের দল কাজ করবে।" একই সঙ্গে শিগগিরই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা হবে, বলেও জানান তিনি।
 

তিনি আরও বলেন, "এনসিপির প্রথম লক্ষ্য হল তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করা।"
 

এর আগে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
 

এসময় নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন ছাড়াও নাসিরুদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম যারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।