বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২১:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তরুণদের গবেষণার কাজে সুযোগ করে দিতে হবে

তরুণদের গবেষণার কাজে সুযোগ করে দিতে হবে

প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদেরকে গবেষণায় সুযোগ করে দিতে হবে। 

শনিবার রাজধানীর বিজনেস স্ট্যান্ডার্ড মিলনায়তনে বিশ্ব ডিএনএ দিবসের সেমিনারে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, সমাজের নানাবিধ সমস্যা গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান বাড়াতে হবে।

তিনি বলেন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনশক্তির তেমন কোন সংযোগ নেই। যার ফলে দক্ষ জনশক্তির কর্মসংস্থানে সমস্যা হচ্ছে।

দেশের শিক্ষার্থীদের মেধা আছে সেটাকে সরকারিভাবে সহযোগিতার মাধ্যমে কাজে লাগানোর তাগিদ দেন এ উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ভ্যাক্সিনেশনে নিজেদের স্বনির্ভরতা ও সাশ্রয়ী হওয়া নিয়ে ভাবছে সরকার। তিনি বলেন, শুধু মানুষ নয় অন্যান্য প্রাণির ভ্যাক্সিনেশন নিয়ে বড় পরিসরে কাজ করবে সরকার।

মাহদী আমিন বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বর্তমান সরকার।