শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

তারেক রহমানের দেশে ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আইন উপদেষ্টার

তারেক রহমানের দেশে ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আইন উপদেষ্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা থাকলে তা নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
 

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

ড. আসিফ নজরুল বলেন, “তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কিনা, তা আমি জানি না। তবে যদি কোনো বাধা থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তার নিরাপত্তার বিষয়েও আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।”
 

তিনি আরও বলেন, “কেন তিনি দেশে আসছেন না—এ ধরনের প্রশ্ন অনেকেই করেন। তবে আমার কাছে এটি খুবই অরুচিকর মনে হয়। এটি মা-ছেলের সম্পর্কের বিষয়। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা সে বিষয়ে মন্তব্য করাকে আমি শোভন মনে করি না।”
 

আইন উপদেষ্টা বলেন, “কখন দেশে ফিরতে হবে এবং কোন পদক্ষেপ নিতে হবে—এ বিষয়টি তারেক রহমানই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন বলে আমি বিশ্বাস করি।”