মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মানসিক দৃঢ়তা বাড়ানোর উপায়

মানসিক দৃঢ়তা বাড়ানোর উপায়

মানসিক দৃঢ়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই নানা কারণে অবসাদে ভুগে থাকেন। সুস্থ ও সুন্দর জীবনের জন্যে মানসিক দৃঢ়তা ভীষণই প্রয়োজন। চলুন জেনে নেই মানসিক দৃঢ়তা বাড়ানোর কিছু উপায়: 


লেখালেখি করুন
নিয়মিত ডায়রি লেখার অভ্যাস গড়ে তোলা ভালো। মানসিক দৃঢ়তা বাড়ানোর ক্ষেত্রে লেখালেখি একটি সহজ পদ্ধতি। আপনার দিন যতই সাধারণ হোক, লেখালেখির মাধ্যমে নিত্যদিনকার বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে।  

আপনার পরিবেশ বদলে নিন
নিজের চারপাশ বদলে নেওয়া জরুরি। বিশেষত ঋতুভেদে ঘরের সেটআপ বদলে নেওয়া ভালো। দেয়ালে ক্যালেন্ডার, পোস্টার বা ছবির ব্যবহার করুন। এতে সহজেই বৈচিত্র্য গড়ে তোলা সম্ভব। আপনার মানসিক দৃঢ়তাও বাড়বে। 


নিঃশ্বাসের ব্যায়াম
নিঃশ্বাসের ব্যায়ামের মাধ্যমে মানসিক দৃঢ়তা বাড়ানো সম্ভব। অনেকেই নিঃশ্বাসের ব্যায়ামের কথা জানেন না। যারা নিয়মিত স্ট্রেসে ভোগেন তারা সহজেই নিঃশ্বাসের সহজ কিছু ব্যায়াম করতে পারেন। 

যোগব্যায়াম
যোগব্যায়ামের মাধ্যমে সহজেই মানসিক দৃঢ়তা বাড়ানো সম্ভব। বেলা অব্দি ঘুমানো অনেকেরই অভ্যাস। কিন্তু যোগব্যায়ামের উদ্দেশ্যে ভোরে জেগে কিছুক্ষণ নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা সম্ভব।