সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুপুরের ঘুমের অভ্যাসে স্বাস্থ্যের ক্ষতি

দুপুরের ঘুমের অভ্যাসে স্বাস্থ্যের ক্ষতি

পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেও কেও দিনেও ঘুমান। গরমে এই অভ্যাস বেশি দেখা যায়। অনেকেই দিনের বেলা একটু সময় পেলেই বিরতি নিয়ে ঘুমাতে যান। দিনের বেলা ঘুমানো ভাল না খারাপ তা নিয়ে অবশ্য নানা মত রয়েছে। 

এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম প্রতিবেদনে জানানো হয়, আমেরিকার ব্রিগহাম অ্যান্ড উইমেনস হাসপাতালের গবেষকদের একটি দল সম্প্রতি স্পেনের মুরসিয়াতে ৩ হাজার ২৭৫ প্রাপ্তবয়স্কদের মধ্যে এ বিষয়ে একটি গবেষণা করেছেন। স্থূলতা ও মেটাবলিক সিনড্রোমের সঙ্গে এর সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেছেন।


গবেষণায় এটি স্পষ্টভাবে পাওয়া গেছে যে দিনের ঘুমের দৈর্ঘ্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষমতা ঠিক রাখতে এবং ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য পাওয়ার ন্যাপ খারাপ নয়। কিন্তু দুপুরের লাঞ্চের পরই যদি একটা লম্বা ঘুম দেন, তবে তা মোটেও শরীরের জন্য ভাল নয়।    

রাতের ঘুম আর দিনের ঘুমের মধ্যে ফারাক রয়েছে। শরীরের বিপাকীয় কাজে প্রভাব ফেলে এই দিনের বেলায় ঘুমের অভ্যাস। বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এমনটাই মানছেন গবেষকরা। এই গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৩০ মিনিটের বেশি ঘুমান তাদের স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যারা দিনে ঘুমান না তাদের তুলনায় বেশি।