রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শিক্ষকদের ১০ দফা দাবি: ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের আহ্বান

শিক্ষকদের ১০ দফা দাবি: ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের আহ্বান

ঢাকা প্রেস নিউজ

 

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। দাবি পূরণে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর সারাদেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
 

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই পাঠ্যক্রমে পাঠদান করেও সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে। এছাড়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তুলনায় এক ধাপ নিচে রাখা হয়েছে এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল না দেওয়ায় দীর্ঘদিনের অসন্তোষ বিরাজ করছে।
 

ঘোষিত কর্মসূচি:

সংবাদ সম্মেলনে দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়—
🔹 ১২ মার্চ সকাল ১১টা: জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।
🔹 ১৬ মার্চ সকাল ১১টা: জেলা ও বিভাগীয় শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান।
🔹 এরপরও দাবি আদায়ে ব্যবস্থা না নেওয়া হলে ঈদের পর সারাদেশে কঠোর আন্দোলনের ঘোষণা।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপদেষ্টা আলী আহমেদ, হাজী আবুল কাশেম, সহসভাপতি গোলাম রব্বানী, মীর মনিরুজ্জামান ও রণজিৎ কুমার নাথ।
 

শিক্ষক নেতারা দ্রুত সময়ের মধ্যে তাদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।