শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৮:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বান্দরবানে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা

বান্দরবানে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা পাহাড়ি জনপদের উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নবনির্বাচিত এমপির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য বলেন, বান্দরবানের সার্বিক উন্নয়নই তার প্রধান অঙ্গীকার। পাহাড় ও সমতলের সব সম্প্রদায়ের সমন্বয়ে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি কাজ করবেন বলে জানান। নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।