ভারত থেকে অবৈধ পথে উচ্চ শুল্কহার ও কাস্টমস হয়রানির কারণে পণ্য আনতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে অস্থিরতা, সরকারের এমপি-মন্ত্রী ও আমলাদের জড়িত থাকার অভিযোগ। দেশীয় উৎপাদনে চাহিদা পূরণ না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিন্তু উচ্চ শুল্কহার ও কাস্টমসের হয়রানির কারণে এই পণ্যগুলোর দাম কয়েকগুণ বেড়ে যাচ্ছে।
পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক আলোচনায় বক্তারা জানান, এই পরিস্থিতিতে ভারত থেকে অবৈধ পথে আসছে তেল, চিনি, জিরাসহ বিভিন্ন পণ্য। এর ফলে রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা।







