শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: ৮ দিনে সারাদেশে গ্রেফতার ৬,৫১৮

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: ৮ দিনে সারাদেশে গ্রেফতার ৬,৫১৮

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে চলমান বিশেষ অভিযানে সারাদেশে গত আট দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে ৫৬টি আগ্নেয়াস্ত্র।
 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারাদেশে একযোগে এই অভিযান শুরু হয়।
 

পুলিশ সদর দপ্তর জানায়, অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে মোট ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে তল্লাশি চালিয়ে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে বিশেষ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার, সহিংসতা প্রতিরোধ এবং তথাকথিত ‘ফ্যাসিস্টদের’ দমনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরু করা হয়।