মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

আজ ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোরিয়ার রাষ্ট্রদূত ছাড়াও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

 

আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার পাশাপাশি এদেশের জনগণের উন্নয়নে কিভাবে কোরিয়ার সঙ্গে কাজ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় কোরিয়া কেমন ভূমিকা রাখবে এবং বাংলাদেশ থেকে কোরিয়ায় দক্ষ শ্রমিক পাঠানো যায় এ নিয়ে কথা হয়েছে।

 

বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিকভাবে কাজ করবে দক্ষিণ কোরিয়া। তিনি আরও বলেন, অন্যান্য বিদেশি শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকরাও দক্ষিণ কোরিয়ার সব উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের জনগণের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।