সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
 

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

এ বিষয়ে জানা গেছে, দুদকের উপপরিচালক মোজাম্মিল হক খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করে।
 

অভিযোগে বলা হয়েছে, খাইরুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করে আত্মগোপন করার অভিযোগের অনুসন্ধান চলছে। এই অনুসন্ধান চলাকালীন গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে যে, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।
 

অভিযোগ অনুসারে, খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার দেশের বাইরে পালিয়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার ফলে অনুসন্ধান কাজ বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে, তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।