মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুতি পোশাকের যত্ন

সুতি পোশাকের যত্ন

সুতির পোশাক অনেক আরামদায়ক হওয়ায় এর চাহিদাও বেশি। কিন্তু সুতির পোশাক দ্রুত জেল্লাও হারায়। কিন্তু পোশাকের যত্ন নিলে এই সমস্যা হয় না। সুতির পোশাক যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে এই পরামর্শগুলো অনুসরণ করতে পারেন: 

*তরল সাবান ব্যবহার করে সুতির কাপড় পরিষ্কার করতে পারলে ভালো হয়। 
*সুতির কাপড় গরম পানিতে ভেজালে রঙ নষ্ট হয়। তাই সুতির কাপড় ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করুন। 
*যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তারা পাউডারের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে দিন। কাপড়ের রঙ নষ্ট হবে না এমন করলে। 
*প্রচণ্ড কড়া রোদে সুতির কাপড় শুকোতে দেবেন না। বিকালের স্নিগ্ধ আলোয় সুতি কাপড় শুকাতে দিন কিংবা ছায়া আছে এমন একটি জায়গায় শুকাতে দিন।
*সুতির কাপড়ের রঙ নিয়েই দুশ্চিন্তা বেশি। তাই ধোয়ার আগে সুতির কাপড় উলটে নিন।