শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নওগাঁয় চোর সন্দেহে ধাওয়ার মুখে খালে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁয় চোর সন্দেহে ধাওয়ার মুখে খালে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার হাটচকগৌরী বাজারের পাশের একটি খাল থেকে মিঠুন সরকার (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
 

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে হাটচকগৌরী বাজার এলাকায় চোর সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক মিঠুন সরকারকে ধাওয়া করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি বাজারসংলগ্ন একটি খালে ঝাঁপ দেন। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।
 

খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে কয়েক ঘণ্টার চেষ্টায় খাল থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
 

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
 

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চোর ছিলেন কি না—এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।