শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫০:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম

নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নির্বাচনী মাঠে শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ১,১৯১টি সশস্ত্র স্ট্রাইকিং টিম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

বাহিনীর সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই সশস্ত্র টিমগুলো কাজ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার কেন্দ্রগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপজেলায় দুটি করে এবং প্রতিটি জেলায় একটি করে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। এসব টিমের কার্যক্রম জেলা, রেঞ্জ ও সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

এবারের নির্বাচনে দ্রুত তথ্য আদান-প্রদান ও কার্যকর সমন্বয়ের জন্য ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। প্রতিটি স্ট্রাইকিং টিমের একজন সদস্য এই অ্যাপে ‘রেসপন্ডার’ হিসেবে যুক্ত রয়েছেন, যা যেকোনো বিশৃঙ্খলা রোধে দ্রুত সাড়া দিতে সাহায্য করবে।

নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময় মিলিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আনসার বাহিনীর এই স্ট্রাইকিং টিমের সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। তাঁরা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।

আনসার বাহিনীর এই ব্যাপক উপস্থিতি সাধারণ ভোটারদের মাঝে আস্থা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। মাঠপর্যায়ে উদ্ভূত যেকোনো অপ্রীতিকর ঘটনা বা অপশক্তির অপচেষ্টা প্রতিহত করতে বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।