মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫ জন

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫ জন

পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন এবং আরও ৩ জন আহত হয়েছেন। ঠিক কি কারনে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি। পুলিশ বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। 


পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে সেটির মালিক একজন ব্যক্তি যিনি একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাটাঘাটি করা হচ্ছিল। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছায়।