বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন

৭০ বছরে প্রথম কোনো রাজ্যাভিষেক শুরু হবে যুক্তরাজ্য সময় শনিবার সকাল থেকে। যা ঘিরে রাজা তৃতীয় চার্লস এবং রানিকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাওয়ার জন্য শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।

বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও রাজার বাহন যে পথে যাবে সেখানে এরইমধ্যে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকছে ব্যাপক নিরাপত্তা।


একইসঙ্গে রাজতন্ত্রের বিপক্ষে যারা তারা তাদের কথামতো প্রতিবাদও শুরু করেছে।

অভিষেক অনুষ্ঠান প্রায় ২ ঘণ্টা ধরে চলবে। যা একেবারে সামনাসামনি বসে দেখবেন ২৩০০ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার এক সাধারণ ফ্লাইটে এসে পৌঁছেছেন।


এর আগে, প্রিন্স হ্যারি তার ভাই প্রিন্স উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এমন কথা জানানোর পর এই প্রথমবার কোন রাজকার্যে দেখা যাচ্ছে তাকে।

তবে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান যুক্তরাষ্ট্রেই আছেন, আর অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রিন্স হ্যারিও সেখানে ফেরত যাবেন বলে মনে করা হচ্ছে।