সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক যুবকের পেট থেকে উদ্ধার হলো অদ্ভুত সামগ্রী

এক যুবকের পেট থেকে উদ্ধার হলো অদ্ভুত সামগ্রী

অনলাইন ডেস্ক:-


 

ভারতের উত্তরপ্রদেশের হাপুর জেলায় চিকিৎসকরা অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হয়েছেন। এক যুবকের পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে বের করা হয়েছে ২৯টি স্টিলের চামচ, ১৯টি টুথব্রাশ ও ২টি কলম। ঘটনাটি জানাজানি হতেই চিকিৎসকসহ সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েন।
 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই যুবক একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ প্রচণ্ড পেটব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা তার পেটের ভেতরে অস্বাভাবিক বস্তু শনাক্ত করেন। অবস্থা জটিল হওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সেই অস্ত্রোপচারের সময় সার্জনরা একে একে বের করেন চামচ, টুথব্রাশ আর কলম।
 

চিকিৎসকরা জানান, সময়মতো অস্ত্রোপচার না হলে রোগীর জীবনহানির আশঙ্কা ছিল প্রবল। অভ্যন্তরীণ সংক্রমণ ও পেট ফেটে যাওয়ার ঝুঁকি ছিল ভয়াবহ। সৌভাগ্যক্রমে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে রোগী শঙ্কামুক্ত।
 

বিশেষজ্ঞদের ধারণা, ওই যুবক সম্ভবত “পাইকা (Pica)” নামের এক মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছিলেন। এ ধরনের রোগীরা মাটি, ধাতু, কাচ বা অখাদ্য জিনিস খাওয়ার অদ্ভুত প্রবণতায় আক্রান্ত হন, যা মূলত মানসিক স্বাস্থ্য সমস্যারই প্রতিফলন।
 

ঘটনাটি চিকিৎসা ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি সমাজে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও সচেতনতার ঘাটতিকে নতুন করে সামনে এনেছে।