সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় ১৩ মামলার পলাতক আসামি ‘বালু সাইফু’ গ্রেপ্তার

পটিয়ায় ১৩ মামলার পলাতক আসামি ‘বালু সাইফু’ গ্রেপ্তার

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


 

চট্টগ্রামের পটিয়ায় মো. সাইফুদ্দিন ওরফে ‘বালু সাইফু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে।
 

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিটে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
 

পুলিশ জানায়, সাইফুদ্দিন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক এবং হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যাচেষ্টা, মারামারি, চুরি, ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
 

পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ২০ ও ২৭ আগস্ট দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁকে বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় আসামি করা হয়। একই বছরের ১ নভেম্বর দায়ের করা আরেকটি মামলায় হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাঁকে আসামি করা হয়।
 

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, সাইফুদ্দিনের বিরুদ্ধে থানায় মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।