মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দেশে কনফিউশনের পরিস্থিতি অত্যন্ত ভয়ংকর: রুমিন ফারহানা

দেশে কনফিউশনের পরিস্থিতি অত্যন্ত ভয়ংকর: রুমিন ফারহানা

ঢাকা প্রেস নিউজ

 

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের টকশোতে অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে তিনি নির্বাচনসহ দেশের বিভিন্ন প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্নের যথাযথ জবাব দেন।
 

উপস্থাপক তাকে প্রশ্ন করেন, বিএনপি আসলে কবে নির্বাচন চায়—এ বিষয়ে আপনার মতামত কী?
 

এর উত্তরে রুমিন ফারহানা বলেন, "দেখুন, নির্বাচন নিয়ে যেসব আলোচনা চলছে, শুরুতে বলা হয়েছিল বছরের শেষ কিংবা ২০২৬ সালের শুরুতেই নির্বাচন হওয়া উচিত। কিন্তু হঠাৎ করেই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলে কনফিউশন সৃষ্টি হয়।"
 

জাতির মধ্যে কনফিউশন নিয়ে তিনি আরও বলেন, "মানুষ কনফিউশন পছন্দ করে না। একেক সময় একেক সিদ্ধান্ত বা মতামতের কারণে বিশাল কনফিউশন তৈরি হচ্ছে। আর দেশের জন্য কনফিউশন অত্যন্ত ভয়াবহ একটি বিষয়।"