বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

চট্টগ্রামে মধ্যরাতে ফার্নিচার কারখানায় আগুন

চট্টগ্রামে মধ্যরাতে ফার্নিচার কারখানায় আগুন

ঢাকা প্রেস নিউজ


চট্টগ্রামের উত্তর কাট্টলী সিডিএ আবাসিক এলাকার পদ্মপুকুর পাড়ে রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এই অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচার কারখানা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর থেকে পাঁচটি ইউনিট কাজ করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।