সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৫:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ময়মনসিংহে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে "তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে"এই শ্লোগান ধারণ করে  ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ ২ মার্চ রবি সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য  রেলী বের হয়ে  বাতিরকল মোড় হয়ে বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে দিয়ে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এসে  শেষ হয়। 

ময়মনসিংহ জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ। 

সভাপতিত্ব করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান প্রামানিক।সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

আলোচনা শেষে বেশ কয়েকজন নারী পূরুষ ভোটারদের হাতে অতিথিগণ ভোটার স্মার্ট কার্ড তুলে দেন।