মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৫:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

শেরপুরে হাজার হাজার সরকারি পাঠ্যবই জব্দ, একজন আটক

শেরপুরে হাজার হাজার সরকারি পাঠ্যবই জব্দ, একজন আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (শেরপুর):-

 

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে বুধবার রাতে একটি ট্রাকভর্তি সরকারি পাঠ্যবই জব্দ করা হয়েছে। জব্দকৃত বইগুলো মাধ্যমিক স্তরের অষ্টম, নবম এবং দশম শ্রেণির পাঠ্যক্রমের। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ ট্রাকটি আটকে রেখে তল্লাশি চালায়। তল্লাশিতে প্রায় ৯ হাজার পাঠ্যবই পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই হতে পারে।
 

শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানিয়েছেন, জব্দকৃত বইগুলো শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত নয়। তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।