বিএমপির দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেকোনো বাধাই আসুক, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা কাজ করে যাওয়ার শপথ নিয়েছি।
আজ রোববার (১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।







