বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিংড়ায় মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


 

নাটোরের সিংড়া পৌর শহরে মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার ডিজেলের সন্ধান পেয়েছে প্রশাসন। এ ঘটনায় এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 

শনিবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে এই ডিজেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এ সময় তেল ব্যবসায়ী রুবেল হোসেন (৩৪) কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরের থানার মোড় এলাকায় তেলের ব্যবসা করেন রুবেল হোসেন। তিনি প্রায় তিন কিলোমিটার দূরে নিংগইন এলাকার একটি বাঁশঝাড়ে মাটি খুঁড়ে পানির ট্যাংকের মধ্যে ওই ডিজেল মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করে প্রশাসন।
 

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী রুবেল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত রাখা তেল দুই দিনের মধ্যে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেন।
 

এদিকে একই সময়ে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, মনিটরিংয়ের সময় নিংগইন এলাকায় অবৈধভাবে তেল মজুতের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, আইন অমান্য করে খোলা জায়গায় মাটি খুঁড়ে পানির ট্যাংকে তেল সংরক্ষণ করা হয়েছে। জ্বালানি তেল সংরক্ষণ বিধি লঙ্ঘনের দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
 

তিনি আরও জানান, একই দিন উপজেলার চারটি তেল পাম্প ও বিভিন্ন খুচরা তেল বিক্রেতার দোকানে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয়েছে।