সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইবির ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১১ মে

ইবির ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১১ মে

ইবি প্রতিনিধি:-

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে, যা ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।
 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে ৮০টি করে, মোট ৩২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।
 

আবেদনকারীকে ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে। এছাড়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত বিদেশি শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী, ইউনিটটির অন্তর্ভুক্ত বিভাগে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন।
 

বিস্তারিত তথ্য ও ভর্তি পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।