শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৫:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে


 

খাগড়াছড়ি সেনা রিজিয়ন রবিবার (২১ ডিসেম্বর) জেলার অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী ও দুস্তদের মাঝে চিকিৎসা ও জীবনধারার সহায়তা হিসেবে আর্থিক অনুদান বিতরণ করেছে।

 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে — ছবি ২


 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন। তিনি প্রায় ৪০ জন অসহায় ও দুস্তের মধ্যে চিকিৎসা, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়ালেখা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপনের জন্য গির্জাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অনুদানের চেক তুলে দেন।

 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে — ছবি ৩


 

অনুদান বিতরণের সময় মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, “আজকের এই অনুদান আপনাদের ব্যক্তিগত জীবন ও পরিবারের চিকিৎসার কাজে সহায়ক হোক।

 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে — ছবি ৪



আমরা চাই, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন এবং আমাদের মাঝে আনন্দের সঙ্গে বেঁচে থাকুন। এই সুন্দর, সবুজ পাহাড় আমাদের সবার।

 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে — ছবি ৫



এখানে সবার বাঁচার অধিকার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এ পাহারের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, এবং এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে — ছবি ৬


 

অনুদান প্রাপ্ত অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী, পঙ্গু ও দুস্ত পরিবাররা ঘর নির্মাণ ও চিকিৎসার জন্য পাওয়া সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।