বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোমতী নদীর তীর থেকে অবৈধ মাটি কাটায় অভিযান, একাধিক যন্ত্রপাতি জব্দ

গোমতী নদীর তীর থেকে অবৈধ মাটি কাটায় অভিযান, একাধিক যন্ত্রপাতি জব্দ

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস:

 

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলার চরে এ অভিযান চালানো হয়।

 

অভিযানকালে ভেকু (এক্সক্যাভেটর) ব্যবহার করে নদীর তীর থেকে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে ২টি এক্সক্যাভেটর অপসারণ করা হয়। একই সঙ্গে ৪টি ব্যাটারি ও একটি ড্রেজারের অংশ জব্দ করা হয়েছে।

 

প্রশাসন জানায়, গোমতী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদীর তীর কেটে মাটি বিক্রি করে আসছিল। অভিযানের ফলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।