সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক

কলকাতা, পশ্চিমবঙ্গ: ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা হাতে লাঠি ও গেরুয়া পতাকা নিয়ে উপ-হাইকমিশনের দিকে মিছিল করলে এই ঘটনা ঘটে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ২টার দিকে বেকবাগান এলাকায় মিছিলটি পৌঁছালে পুলিশ তাদের আটক করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে হাই-সিকিউরিটি জোনে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এর ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং এলাকা ফাঁকা করে দেয়।
 

মিছিলকারীদের দাবি, তারা ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে এবং উপ-হাইকমিশনে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন। পুলিশ জানান, উপ-হাইকমিশনের গেটের সামনে এলাকাটি অত্যন্ত নিরাপত্তা সংবেদনশীল হওয়ায় বিক্ষোভকারীদের থামানো হয়।
 

লাঠিচার্জের সময় বেশ কয়েকজন আহত হন। পরে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। তাদের মুক্তির দাবিতে অন্যরা ভ্যানের ওপর উঠে বিক্ষোভ চালান। ঘটনাস্থলে বিজেপির কয়েকজন নেতা উপস্থিত হয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতি সমর্থন জানান বলে জানা গেছে।