মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রাম্পের নতুন প্রতিদ্বন্দ্বী ভোটের লড়াইয়ে মাইক পেন্স

ট্রাম্পের নতুন প্রতিদ্বন্দ্বী ভোটের লড়াইয়ে মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এরইমধ্যে রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন তিনি। সোমবার নিজের কাগজ জমা দিয়েছেন ৬৩ বছরের মাইক পেন্স। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আইওয়া থেকে তিনি প্রচার শুরু করতে পারেন। পেন্স প্রথমে একটি ভিডিওবার্তা এবং তার পর একটি বক্তৃতা দিয়ে প্রচার শুরু করবেন বলে তার ভোট ম্যানেজাররা জানিয়েছেন।


রিপাবলিকান দলীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ছিলেন পেন্স। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। তবে তিনি এই পরাজয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।

মাইক পেন্স একজন অর্থডক্স বলে পরিচিত। ইউক্রেনে সেনা পাঠানোর ক্ষেত্রে তিনি সরব ছিলেন। আবার অ্যাবরশন বা গর্ভপাতের তীব্র বিরোধী তিনি। এ ছাড়া ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার বিরুদ্ধেও তিনি। ওই হামলার সমালোচনা থেকেই মূলত পেন্স ও ট্রাম্পের মধ্যে ব্যবধান তৈরি হয়।