মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৮:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-


 

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের কামাল মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


মোগড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন মিয়া
  • আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার ভূঁইয়া
  • উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহাদুর হোসেন তিতাস
    এছাড়াও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।


সভায় বক্তারা কৃষকদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।


এই সমাবেশের মাধ্যমে কৃষকদল তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং কৃষক জনগোষ্ঠীর কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।