মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিংড়ায় ১১ বছর পর মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি

সিংড়ায় ১১ বছর পর মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি

নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের সিংড়ায় দীর্ঘ ১১ বছর পর মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং অন্যায়, জুলুম ও অশ্লীলতার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াত।
 

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে জামায়াতে ইসলামী মাহে রমজান উপলক্ষে এমন র‍্যালির আয়োজন করেছিল।
 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা কোর্ট মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ.ব.ম আমান উল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী ও পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম, আবু মুসা ফেরদৌস, সেলিম উদ্দিন, লোকমান হোসেন মজনু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রফিকুল ইসলাম, আলহাজ্ব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।